বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫৯ পিএম, ২০২১-১২-০২

 সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ


 

  
ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি এবং বলা হচ্ছে, ‘ভুল বোঝাবুঝি’ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। খবর আল জাজিরার। বুধবার (১ ডিসেম্বর) প্রকাশিত একাধিক ভিডিওতে ইরান সীমান্তে তালেবান যোদ্ধাদের ব্যস্ততা দেখা যায়। এসময় গুলির আওয়াজও শোনা যাচ্ছিল। আরেকটি ভিডিওতে এক ইরানি সেনাকে গোলাবর্ষণ করতে দেখা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে, দেশটির হিরমন্দ কাউন্টির শাঘলাক গ্রামে এ লড়াই হয়েছে। তারা জানিয়েছে, পাচার রোধে আফগানিস্তান সীমান্তে ইরানের ভূমিতে দেওয়াল তৈরি করা হয়েছে। বুধবার কয়েকজন ইরানি কৃষক ওই দেওয়াল পার হয়েছিলেন। তা দেখে তালেবান গুলি শুরু করে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেবেছিলেন, কৃষকরা সীমান্ত লঙ্ঘন করেছেন, যদিও ওই সময় তারা ইরানের মাটিতেই ছিলেন। তাসনিমের খবর অনুসারে, লড়াই থেমে গেছে এবং বিষয়টি নিয়ে ইরানি কর্তৃপক্ষ তালেবানের সঙ্গে আলোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সায়িদ খতিবজাদেহ পরে এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ লড়াই হয়েছে। বিবৃতিতে তিনি অবশ্য তালেবানের নাম উল্লেখ করেননি।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল, তালেবান একটি ইরানি গ্যারিসনের ভেতরে ঢুকে কয়েকটি ফাঁড়ি দখল করে নিয়েছে। কিন্তু সেই দাবি অস্বীকার করেছে বার্তা সংস্থা তাসনিম। তারা জানিয়েছে, লড়াইয়ের একদম শুরুর দিকের কিছু ফুটেজ ছড়িয়েছে। সীমান্ত এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ইরানের আরেকটি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স অবশ্য বলেছে, এ ঘটনায় পাচারকারীদের হাত থাকতে পারে

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর